“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার মোহাম্মদের নামের ধেয়ান
আমার মোহাম্মদের নামের ধেয়ান
  • Sub Title: ওগো হৃদয়ে যার রয়

আমার মোহাম্মদের নামের ধেয়ান হৃদয়ে যার রয়
ওগো হৃদয়ে যার রয়।
খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়॥

ঐ নামে যে ডুবে আছে,
নাই দুখ-শোক তাহার কাছে
ঐ নামের প্রেমে দুনিয়াকে সে
দেখে প্রেমময়
সে দেখে প্রেমময়॥

যে খোশ্-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে’
জেনেছে সে কোরআন-হাদিস-ফেকা এক নিমেষে।

মোর নবীজীর বর-মালা,
করেছে যার হৃদয় আলা
বেহেশতের সে আশ্ রাখে না,
তার নাই দোজখে ভয়॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চক্র সুদর্শন ছোড়কে মোহন
চক্র সুদর্শন ছোড়কে মোহন

চক্র সুদর্শন ছোড়কে মোহন

  • Sub Title: ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী॥
বদনা-গাডুতে গলাগলি করে
বদনা-গাডুতে গলাগলি করে

বদনা-গাডুতে গলাগলি করে

  • Sub Title: মুসলমানের হাতে নাই ছুরি হিন্দুর হাতে বাঁশ নাই
তোমারি প্রকাশ মহান
তোমারি প্রকাশ মহান

তোমারি প্রকাশ মহান

  • Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন