কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান
জয় আর্যাবর্ত, জয় ভারত, জয় হিন্দুস্থান।।
শিরে হিমালয় প্রহরী, পদ বন্দে সাগর যাঁর,শ্যাম বনানী কুন্তলা রানী জন্মভূমি আমার।
ধূসর কভু উষর মরুতে,
কখনো কোমল লতায় তরুতে,
কখনো ঈশানে জলদ-মন্দ্রে বাজে-মেঘ বিষাণ।।সকল জাতি সকল ধর্ম পেয়েছে হেথায় টাই
এসেছিল যারা শত্রুর রূপে, আজ সে স্বজন ভাই।।বিজয়ীর বেশে আসিল যাহারা,
আজি মা’র কোলে সন্তান তারা,
(তাই) মা’র কোল নিয়ে করে কাড়াকাড়ি হিন্দু মুসলমান।।জৈন পার্শী বৌদ্ধ শক্তি খ্রিস্টান বৈষ্ণব
মা’র মমতায় ভুলিয়া বিরোধ এক হয়ে গেছে সব।
ভুলি’ বিভিন্ন ভাষা আর বেশ
গাহিছে সকলে আমার স্বদেশ
শত দল মিলে’ শতদল হ’য়ে করিছে অর্ঘ্য দান।।
কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান
- Sub Title: জয় আর্যাবর্ত জয় ভারত জয় হিন্দুস্থান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে
- Sub Title: বেরিয়ে এলো নতুন পাতা পল্লবহীন শাখে॥
গিন্নির চেয়ে শালী ভালো
- Sub Title: আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥
হেনে গেল তির তিরছ তার চাহনি
- Sub Title: বিঁধিল মরম-মূলে চাহিল যেমনি
ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে
- Sub Title: জাফরানি রঙের পরাব পিরান তোর গায় রে
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
মালা যদি মোর ধূলায় মলিন হয়
- Sub Title: ব’সে আছি তাই অঞ্চলে নিয়ে কুসুমেরি সঞ্চয়॥
যাও যাও তুমি ফিরে
- Sub Title: এই মুছিনু আঁখি
ভুলে যেও, ভুলে যেও
- Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে
ফিরে গেছে সই এসে
- Sub Title: অভিমানে ডাকিনি হেসে (নন্দকুমার)
নদীর স্রোতে মালার কুসুম ভাসিয়ে দিলাম প্রিয়
- Sub Title: আমায় তুমি নিলে না মোর ফুলের পূঁজা নিও
সে চলে গেছে বলে কি গো
- Sub Title: স্মৃতিও হায় যায় ভোলা (হায়)
টারালা টারালা টারালা টা টারালা
- Sub Title: নাচে শুটকী শুকনো সাহেবকে ধ’রে মুটকি মিস আরসোল্লা
বাংলা
English 
Comments