আমি রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি
সেথা করিবে লীলা এসো গোলক-বিহারী॥
মোর কামনার কালীদহ করি মন্থনকালীয় নাগে হরি করিও দমন
আছে গিরি-গোরবর্ধন মোর অপরাধ
যদি সাধ যায় সেই গিরি ধ’রো গিরিধারী॥আছে ষড় রিপু কংসের অনুচর দল
আছে অবিদ্যা পুতনা শোক দাবানল
আছে শত জনমের সাধ আশা-ধেনুগণ
আছে অসহায় রোদনের যমুনা-বারি
আছে জটিলতা কুটিলতা প্রেমের বাধা
হরি সব আছে, নাই শুধু আনন্দ-রাধা
তুমি আসিলে হরি ব্রজে রাসেশ্বরী
আসিবেন হ্লাদিনী রূপে রাধা প্যারী॥
আমি রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি
- Sub Title: সেথা করিবে লীলা এসো গোলক-বিহারী॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
থাকিতে চরণ মরণে কি ভয়
- Sub Title: মরণ-হরণ নিখিল-শরণ জয় শ্রীচরণ ভরসা
বেসুর বীণায় ব্যথার সুরে
- Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্ব গো
হেড মাস্টারের ছড়ি সেকেন্ড মাস্টারের দাড়ি
- Sub Title: থার্ড মাস্টারের টেড়ি কারে দেখি কারে ছাড়ি
জাগো, জাগো, খোলো গো আঁখি
- Sub Title: নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী
মম বন-ভবনে ঝুলন-দোলনা
- Sub Title: দে দুলায়ে উতল পবনে
কেন আসিলে ভালোবাসিলে
- Sub Title: দিলে না ধরা জীবনে যদি
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
- Sub Title: মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গা
কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
- Sub Title: নয়নে মোর জাগে তোমার নয়নের আবেশ
অচেনা সুরে অজানা পথিক
- Sub Title: নিতি গেয়ে যায় করুণ গীতি
নিরালা কানন-পথে কে তুমি চল একেলা
- Sub Title: দুধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা
আমি ছন্দ ভুল চির-সুন্দরের
- Sub Title: আমি অপ্সরা-মায়া ধ্যান ভঙ্গের
ফুল-কিশোরী! জাগো জাগো, নিশি ভোর
- Sub Title: দুয়ারে দখিন-হাওয়া
বাংলা
English 
Comments