“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

উজান বাওয়ার গান গো এবার
উজান বাওয়ার গান গো এবার
  • Sub Title: আর গাসনে ভাটিয়ালি

উজান বাওয়ার গান গো এবার গাস্নে ভাটিয়ালি,
আর গাসনে ভাটিয়ালি।
নতুন আশার চাঁদ উঠেছে কুমড়ো জালির ফালি

যেন কুমড়ো জালির ফালি।।

বান এসেছে, বাঁধ ভেঙেছে, নায়ে দোলা লাগে;
আড় বাঁশিতে তান ছেড়ে তুই দাঁড় বেয়ে চল আগে;
দেখ জোয়ার জলে ডুবে গেছে চরের চোরাবালি।।

কালো বউ-এর চোখ যেন, দেখ মৌরলা মাছ ভাসে,
গাঙচিল আর জল-পায়রা উড়ছে মুখের পাশে,
শোন বৌ কথা কও পাখী, মোদের করছে দূতিয়ালি।।

জল নিয়ে বৌ দাঁড়িয়ে আছে, গাছে কচি ডাব,
লোকসানেরই হিসাব দেখিস, লাভের কথা ভাব।
সাজ রে তামুক, নামুক দেয়া, দুক্ষু তো ইজমালি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মম মন-উপবনে চলে অভিসারে
মম মন-উপবনে চলে অভিসারে

মম মন-উপবনে চলে অভিসারে

  • Sub Title: রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি
পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে

পাবি রে মন স্বরূপের দ্বারে

  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
কত ফুল তুমি পথে ফেলে দাও
কত ফুল তুমি পথে ফেলে দাও

কত ফুল তুমি পথে ফেলে দাও

  • Sub Title: আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

  • Sub Title: আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন