“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আল্লার নাম জপিও ভাই দিবস ও রাতে
আল্লার নাম জপিও ভাই দিবস ও রাতে
  • Sub Title: সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে

আল্লার নাম জপিও ভাই দিবস ও রাতে
সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে
কোরাস: আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ্, আল্লাহ্।।

হাত করবে কাজ রে ভাই মন জপবে নাম
ঐ নাম জপতে লাগে না ভাই টাকা কড়ি দাম,
নাম জপো ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে।
কোরাস: আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ্, আল্লাহ্।।

ঐ আল্লার নাম যদি রে ভাই তুমি থাকো ধ’রে
ঐ নামও তোমায় থাকবে ধ’রে দুঃখ বিপদ ঝড়ে,
ঐ নামেরে সঙ্গী করো নাইতে শুতে খেতে।
কোরাস: আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ্, আল্লাহ্।।

তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন
মাতোয়ারা হও যিকির করো খোদার প্রেমে মেতে।
কোরাস: আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ্, আল্লাহ্।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

রংমহলের রংমশাল মোরা
রংমহলের রংমশাল মোরা

রংমহলের রংমশাল মোরা

  • Sub Title: রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি
চারু চপল পায়ে যায় যুবতী গোরী
চারু চপল পায়ে যায় যুবতী গোরী

চারু চপল পায়ে যায় যুবতী গোরী

  • Sub Title: আঁচলের পাল তুলে সে চলে ময়ূর-পঙ্খি-তরি
একি অসীম পিয়াসা
একি অসীম পিয়াসা

একি অসীম পিয়াসা

  • Sub Title: শত জনম গেল তবু মিটিল না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন