ভবের এই পাশা খেলায়
খেলতে এলি, হায় আনাড়ি।
হাতে তোর দান পড়ে নাহাত খোলে না তাড়াতাড়ি।।
তুই আর তোর সাথী ভাই
কাঁচা খেলোয়াড় দুজনাই,
মায়া-রিপুর সাথে তাই
নিত্য হেরে ফিরিস বাড়ি।।তোরি সে চালের দোষে
যায় কেঁচে তোর পাকা ঘুঁটি,
ফিরিতে হয় অমনি
যেমনি যাস ঘরে উঠি!
ও হাতে হর্দম চক ছয়-তিন-নয় পড়ছে আড়ি।।সংসার-ছক পেতে হায়,
বসে রোস মোহের নেশায়,
হেরে যে সব খোয়ালি
যাসনে তবু খেলা ছাড়ি।।প্রাণ মন দুই ঘুঁটিতে যুগ বেঁধে তুই যা এগিয়ে,
দেহ তোর একলা ঘুঁটি রাখ্, আড়িতে মার বাঁচিয়ে।
আড়িতে মার খেলে তুই স্বর্গে যাবি জিতবি হারি।।
ভবের এই পাশা খেলায়
- Sub Title: খেলতে এলি হায় আনাড়ি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
তা কি মুখের কথায় হয়
- Sub Title: চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়
চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
- Sub Title: মধুর আনন্দ-উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা
আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন
- Sub Title: পদে পদে হয় পিতা চরণস্খলন
ঘরের মাঝে ঘর বেঁধেছে আমার মনোহরা
- Sub Title: জাগা হয় না ঘরের মাঝে সে থাকে না ঘর ছাড়া ধু
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
- Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে
আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়
- Sub Title: ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে
প্রাণসখি আমায় বলো গো
- Sub Title: মনটা আমার কেমন হলো
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে
- Sub Title: নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল
বাজিয়ে বাঁশি মনের বনে
- Sub Title: এসো কিশোর বংশীধারী
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
বাংলা
English 
Comments