“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে বিদেশি বন-উদাসী
কে বিদেশি বন-উদাসী
  • Sub Title: বাঁশের বাঁশী বাজাও বনে

কে বিদেশি বন-উদাসী
বাঁশের বাঁশী বাজাও বনে।
সুর-সোহাগে তন্দ্রা লাগে

কুসুম-বাগের গুল-বদনে।।

ঝিমিয়ে আসে ভোমরা-পাখা,
যুথীর চোখে আবেশ মাখা,
কাতর ঘুমে চাঁদিমা রাকা
দর-দালানে ভোর-গগনে।।

লজ্জাবতীর লুলিত লতায়
শিহর লাগে পুলক-ব্যথায়,
মালিকা সম বঁধুরে জড়ায়
বালিকা-বঁধু সুখ-স্বপনে।।

সহজা জাগি আধেক রাতে
শুনি সে বাঁশি বাজে হিয়াতে,
বাহু-শিথানে কেন কে জানে
কাঁদে গো পিয়া বাঁশির সনে।।

বৃথাই গাঁথি, কথার মালা
লুকাস কবি বুকের জ্বালা,
কাঁদে নিরালা বন্শীওয়ালা
তোরি উতলা বিরহী মনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কেন মন মজিলে রে মিছা মায়ায়
কেন মন মজিলে রে মিছা মায়ায়

কেন মন মজিলে রে মিছা মায়ায়

  • Sub Title: আসবে শমন বানবে যখন ঠেকবে তখন বিষম দায়
কন্যা লো
কন্যা লো

কন্যা লো

  • Sub Title: রূপের আলো দেখে
তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

  • Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

  • Sub Title: প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন