“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পলাশ ফুলের গেলাস ভরি
পলাশ ফুলের গেলাস ভরি
  • Sub Title: পিয়াব অমিয়া তোমারে প্রিয়া

পলাশ ফুলের গেলাস ভরি
পিয়াব অমিয়া তোমারে প্রিয়া।
চাঁদিনী রাতের চাঁদোয়া-তলে

বুকের আঁচল দিব পাতিয়া।।

নয়ন-মণির মুকুরে তোমার
দুলিবে আমার সজল ছবি,
সবুজ ঘাসের শিশির ছানি
মুকুতা-মালিকা দিব গাঁথিয়া।।

ফিরোজা আকাশ আবেশে ঝিমায়,
দীঘির বুকে কমল ঘুমায়,
নীরব যখন পাখির কূজন
আমরা দুজন রব জাগিয়া।।

ছাতিম তরুর শীতল ছায়ায়
ঘুমাব মোরা প্রিয় ঘুম যদি পায়,
বনের শাখা ঢুলাবে পাখা,
ঝরিবে রাঙা ফুল কপোল চুমিয়া।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার মনের বেদনা
আমার মনের বেদনা

আমার মনের বেদনা

  • Sub Title: বুঝিলে না আমার মনের বেদনা॥
পাষাণের ভাঙালে ঘুম
পাষাণের ভাঙালে ঘুম

পাষাণের ভাঙালে ঘুম

  • Sub Title: কে তুমি সোনার ছোঁওয়ায়
ফিরে গেছে সই এসে
ফিরে গেছে সই এসে

ফিরে গেছে সই এসে

  • Sub Title: অভিমানে ডাকিনি হেসে (নন্দকুমার)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন