“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে
  • Sub Title: যেন এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে

আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে,
যেন এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে।।
এমনি আদর, এম্নি হেলা,

মান-অভিমান এম্নি খেলা,
এমনি ব্যথার বিদায়-বেলা এম্নি চুমু হেসে,
যেন খণ্ড মিলন পূর্ণ করে নতুন জীবন এসে।
এবার ব্যর্থ আমার আশা যেন সফল প্রেমে মেশে।
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরসের শেষে।।

যেন আর না কাঁদায় দ্বন্ধ-বিরোধ, হে মোর জীবন-স্বামী,
এবার এক হ’য়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি।

আপন সুখকে বড় ক’রে
যে-দুখ পেলেম জীবন ভ’রে
এবার তোমার চরণ ধ’রে নয়ম-জলে ভেসে
যেন পূর্ণ ক’রে তোমায় জিনে সব-হারানোর দেশে
মোর মরণ-জয়ের বরণ-মালা পরাই তোমার কেশে,
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ-বিদায়ের শেষে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে

ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে

  • Sub Title: সখি ক্যওন উও বন্‌শী ব্যজায় ঘ্যরমে ন্য র‍্যহন্‌ যায়
এস কল্যাণী, চির আয়ুষ্মতী
এস কল্যাণী, চির আয়ুষ্মতী

এস কল্যাণী, চির আয়ুষ্মতী

  • Sub Title: তব নির্মল করে জ্বালো ভবন-প্রদীপ
আমি অলস উদাস আনমনা
আমি অলস উদাস আনমনা

আমি অলস উদাস আনমনা

  • Sub Title: আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর
চুরি ক’রে এনো গিরি
চুরি ক’রে এনো গিরি

চুরি ক’রে এনো গিরি

  • Sub Title: দেখ্‌ব তখন ভোলা মেয়ে কেমন ভু’লে থাকতে পারে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন