“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তরুণ অশান্ত কে বিরহী
তরুণ অশান্ত কে বিরহী
  • Sub Title: নিবিড় তমসায় ঘন ঘোর বরষায়

তরুণ অশান্ত কে বিরহী।
নিবিড় তমসায় ঘন ঘোর বরষায়
দ্বারে হানিছ কর রহি রহি।।

ছিন্ন পাখা কাঁদে মেঘ-বলাকা,
কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা।
চোখে আশা-বিদ্যুৎ এলে কোন্‌ মেঘদূত,
বিধূর বঁধূর মোর বারতা বহি।।

নয়নের জলে হেরিতে না পারি
বাহিরে গগনে ঝরে কত বারি।
বন্ধ কুটিরে অন্ধ তিমিরে
চেয়ে আছি কাহার পথ চাহি।

বন্ধু গো, ওগো ঝড়, ভাঙো ভাঙো দ্বার,
তব সাথে আজি নব অভিসার,
ঝরা-পল্লব-প্রায় তুলিয়া লহ আমায়
অশান্ত ও-বক্ষে হে বিদ্রোহী।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এলো ফুলের মরশুম
এলো ফুলের মরশুম

এলো ফুলের মরশুম

  • Sub Title: বকুল শাখে কোকিল ওঠে ডাকি’॥
স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই
স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই

স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই

  • Sub Title: মোরে শূন্য তোমার বুকেরি কাছে খুজবে গো বৃথাই॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন