“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একি হাড়-ভাঙা শীত এল মামা
একি হাড়-ভাঙা শীত এল মামা
  • Sub Title: যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা

একী হাড়-ভাঙা শীত এল মামা।
যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা।।
হইয়া হাড়-গোড় ভাঙা দ

ক্যাঙারুর বাচ্চা যেন গো,
সেঁদিয়ে লেপের পেটে
কাঁপিয়া মরি, ভয়ে থ!
গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা।।

বাঘা শীত, কাঁপি থরথর,
যেন গো মালোয়ারির জ্বর,
বেড়ালে আঁচড়ায় যেন
শাণিয়ে দন্ত নখর,
মা গো দাঁড়াতে নারি, চলি দিয়ে হামা।।

হাঁড়িতে চড়িয়ে আমায়
উনুনে রাখো গো ত্বরায়,
পেটে মোর ভরিয়া তুলো
বালাপোষ করো গো আমায়!
হলো শরীর আমার ফেটে মহিষ-চামা।
ওরে হরে! নিয়ে আয় মোজা পায়জামা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন