“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো
এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো
  • Sub Title: বহে বায় বকুল-বনে ঘুম-ভাঙানো

এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো
বহে বায় বকুল-বনে ঘুম-ভাঙানো।।
লাগিল জাফরানি-রঙ শিউলি-ফুলে

ফুটিল প্রেমের কুঁড়ি পাপড়ি খুলে,
খুশির আজ আমেজ জাগে মন-রাঙানো।।

চাঁদিনী ঝিলমিলায় ঝিলের জলে,
আবেশে শাপলা ফুলের মৃণাল টলে,
জাগে ঢেউ দীঘির বুকে দোল-লাগানো।।

এসো আজ স্বপন-কুমার নিরিবিলি
খুলিয়া গোপন প্রাণের ঝিলিমিলি,
এসো মোর হতাশ প্রাণে ভুল-ভাঙানো।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওর নিশীথ-সমাধি ভাঙিও না
ওর নিশীথ-সমাধি ভাঙিও না

ওর নিশীথ-সমাধি ভাঙিও না

  • Sub Title: মরা ফুলের সাথে ঝরিল যে ধূলি-পথে
মোর বুক-ভরা ছিল আশা
মোর বুক-ভরা ছিল আশা

মোর বুক-ভরা ছিল আশা

  • Sub Title: ছিল প্রাণ-ভরা ভালোবাসা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন