“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গিন্নির চেয়ে শালী ভালো
গিন্নির চেয়ে শালী ভালো
  • Sub Title: আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥

(এই) গিন্নির চেয়ে শালী ভালো মেসোর চেয়ে মামা।
আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥
একশালা সে দোশালা আচ্ছা, চন্ডুর চেয়ে গাঁজা

আর হাতের চেয়ে ভালো, তেনার হাতদিয়ে পান সাজা,
আর ধাক্কার চেয়ে গুঁতো ভালো, উকোর চেয়ে ঝামা॥

টিকির চেয়ে বেণী ভালো, ধূতির চেয়ে শাড়ী
আর পাঠার চেয়ে মুরগি ভালো, থানার চেয়ে ফাঁড়ি,
ঠুঁটোর চেয়ে নুলো ভালো, প্যান্ট চেয়ে পায়জামা॥

আর পেয়াদার চেয়ে যম ভালোরে (ভাই), শালের চেয়ে বাঁশ
আর দাঁড়ির চেয়ে গোফ্ ভলো ভাই আঁটির চেয়ে শাঁস,
আর ছেলের চেয়ে ছালা ভালো (ওগো), ঝুড়ির চেয়ে ধামা॥

পাকার চেয়ে কাঁচা ভালো, কালোর চেয়ে ফর্সা
আর পেত্নীর চেয়ে ভূত ভালো ভাই, ছাড়বার থাকে ভর্সা,
আর ঝগ্ড়ার চেয়ে কুস্তি ভালো, কাল্লুর চেয়ে গামা॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মেঘ বিহীন খর বৈশাখে
মেঘ বিহীন খর বৈশাখে

মেঘ বিহীন খর বৈশাখে

  • Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥
পথের দেখা এ নহে গো বন্ধু
পথের দেখা এ নহে গো বন্ধু

পথের দেখা এ নহে গো বন্ধু

  • Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
যেদিন ল’ব বিদায়
যেদিন ল’ব বিদায়

যেদিন ল’ব বিদায়

  • Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন