“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ আঁখি-জল মোছো পিয়া
এ আঁখি-জল মোছো পিয়া
  • Sub Title: ভোলো ভোলো আমারে

এ আঁখি-জল মোছো পিয়া,
ভোলো ভোলো আমারে।
মনে কে গো রাখে তারে

ঝরে যে ফুল আঁধারে।।

ফোটা ফুলে ভরি ডালা
গাঁথ বালা মালিকা,
দলিত এ ফুল লয়ে,
দেবে গো বল কারে।।

স্বপনের স্মৃতি প্রিয়
জাগরণে ভুলিও,
ভুলে যেয়ো দিবালোকে
রাতের আলেয়ারে।।

ঝুরিয়া গেল যে মেঘ
রাতে তব আঙিনায়,
বৃথা তারে খোঁজো প্রাতে
দূর গগন-পারে।।

ঘুমায়েছ সুখে তুমি
সে কেঁদেছে জাগিয়া,
তুমি জাগিলে গো যবে
সে ঘুমায়ে ওপারে।।

আগুনে মিটালি তৃষা
কবি কোন্ অভিমানে,
উদিল নীরদ যবে
দূর বন-কিনারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কি করি ভেবে মরি
কি করি ভেবে মরি

কি করি ভেবে মরি

  • Sub Title: মন-মাঝি ঠহর দেখি নে
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু
সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না
সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না

সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না

  • Sub Title: যেই নাম তুমি বল আমি শুনি আমি বলি নাম তুমি শুন না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন