“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ কি অপরূপ রূপে মা তোমায়
এ কি অপরূপ রূপে মা তোমায়
  • Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥

এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥
রৌদ্র-তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,

আম-কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি॥

কেতকী-কদম-যূথিকা-কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে-পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী॥

শাপ্লা-শালুকে সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি প’রে ফের আগামনী-গীত গাহিয়া।
অঘ্রাণে মা গো আমন-ধানের সুঘ্রাণে ভরে অবনি॥

শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, কীর্ত্তন শোনো রাতে মা।
ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার মন্দ স্বভাব

  • Sub Title: কেনো চাইলে আমারে
হম সখি দারিদ নারী
হম সখি দারিদ নারী

হম সখি দারিদ নারী

  • Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
আধো রাতে যদি ঘুম ভেঙে যায়

আধো রাতে যদি ঘুম ভেঙে যায়

  • Sub Title: মোরে যদি মনে পড়ে বাতায়ন বন্ধ করিয়া দিও
প্রেম-নহরে ভেসেছে যারা
প্রেম-নহরে ভেসেছে যারা

প্রেম-নহরে ভেসেছে যারা

  • Sub Title: বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া
তা কি মুখের কথায় হয়
তা কি মুখের কথায় হয়

তা কি মুখের কথায় হয়

  • Sub Title: চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন