“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার যাবার সময় হলো
আমার যাবার সময় হলো
  • Sub Title: মোছ আঁখি দুয়ার খোলো দাও বিদায়॥

আমার যাবার সময় হলো দাও বিদায়
মোছ আঁখি, দুয়ার খোলো দাও বিদায়॥
ফোটে যে ফুল আঁধার রাতে

ঝরে ধূলায় ভোর বেলাতে
আমায় তারা ডাকে সাথে
আয় রে আয়।
সজল করুণ নয়ন তোল দাও বিদায়॥

অন্ধকারে এসেছিলাম
থাক্তে আঁধার যাই চলে
ক্ষণিক ভালোবেসেছিলে
চিরকালের না-ই হলে।

হলো চেনা হলো দেখা
নয়ন-জলে রইলো লেখা
দূর বিরহের ডাকে কেকা বরষায়
ফাগুন স্বপন ভোল ভোল দাও বিদায়॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সখী জাগো, রজনি পোহায়
সখী জাগো, রজনি পোহায়

সখী জাগো, রজনি পোহায়

  • Sub Title: মলিন কামিনী-ফুল যামিনী-গলায়
কত নিদ্রা যাও রে কন্যা
কত নিদ্রা যাও রে কন্যা

কত নিদ্রা যাও রে কন্যা

  • Sub Title: যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

  • Sub Title: চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন