“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বসিয়া নদীকূলে এলোচুলে
বসিয়া নদীকূলে এলোচুলে
  • Sub Title: কে উদাসিনী

বসিয়া নদীকূলে এলোচুলে
কে উদাসিনী।
কে এলে পথ ভুলে

এ অকূলে বন-হরিণী।।

কলসে জল ভরিয়া চায়
করুণায়, কুলবধূরী,
কেঁদে যায় ফুলে ফুলে
পদমূলে সাঁঝ-তটিনী।।

নিশিদিন চাহি তোমারে
ওপারে বাজিছে বাঁশি,
এপারে বাজে বধূর
মল-নূপুর মধু-ভাষিণী।।

আকাশে মেলিয়া আঁখি
লেখা কি পড়িছ পিয়ার,
কে গো সে রূপ-কুমার
তুমি গো যার অনুরাগিণী।।

দলিয়া কত ভাঙা মন
ও চরণ, করেছ রাঙা,
কাঁদায়ে কত না দিল্
এলে নিখিল-মনমোহিনী।।

হারালি গোধূলি-লগন,
কবি, কোন্ নদী-কিনারে,
একি সেই স্বপন-চাঁদ
পেতেছে ফাঁদ প্রিয়ার সতিনী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজ রোগ বাড়ালি কুপথ্য করে
আজ রোগ বাড়ালি কুপথ্য করে

আজ রোগ বাড়ালি কুপথ্য করে

  • Sub Title: ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে
দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই
দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই

দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই

  • Sub Title: নিকটে যার বারামখানা হেটলে মূঢ় নাইকো উপায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন