“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সই ভালো করে বিনোদ বেণী
সই ভালো করে বিনোদ বেণী
  • Sub Title: বাঁধিয়া দে

সই ভালো ক’রে বিনোদ–বেণী
বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে

বিননী–ফাঁদে॥

সই বাঁধিতে সে বাঁধন–হারা
বনের হরিণ
সই জড়ায়ে দে জরীণ ফিতা
মোহন ছাঁদে॥

সই চপল পুরুষ সে তাই
কুরুশ কাটায়
রাখিব খোঁপারি সাথে
বিঁধিয়া লো তায়।
তাহে রেশমি জাল বিছায়ে দে
ধরিতে চাঁদে॥

প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে।
সই পায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

অমর-কানন
অমর-কানন

অমর-কানন

  • Sub Title: বন কে বলে রে ভাই আমাদের তপোবন
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল

তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল

  • Sub Title: প্রিয় হে প্রিয় আমারে দিও সে প্রেমের ফুল॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন