“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
  • Sub Title: চিন্ময়ীরূপে জাগো

জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
চিন্ময়ীরূপে জাগো।
তব কনিষ্ঠা কন্যা ধরণী

কাঁদে আর ডাকে মা গো।।

বরষ বরষ কৃথা কেঁদে যাই,
বৃথাই মা তোর আগমনী গাই,
সেই কবে মা আসিলি ত্রেতায়
আর আসিলি না গো।।

কোটি নয়নের নীল পদ্ম মা
ছিঁড়িয়া দিলাম চরণে তোর,
জাগিলি না তুই, এলিনে ধরায়,
মা কবে হয় হেন কঠোর।
দশ ভুজে দশ প্রহরণ ধরি
আয় মা দশ দিক আলো করি,
দশ হাতে আন্ কল্যাণ ভরি,
নিশীথ-শেষে ঊষা গো।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পথের দেখা এ নহে গো বন্ধু
পথের দেখা এ নহে গো বন্ধু

পথের দেখা এ নহে গো বন্ধু

  • Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
চারু চপল পায়ে যায় যুবতী গোরী
চারু চপল পায়ে যায় যুবতী গোরী

চারু চপল পায়ে যায় যুবতী গোরী

  • Sub Title: আঁচলের পাল তুলে সে চলে ময়ূর-পঙ্খি-তরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন