“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্যামা তুই বেদেনির মেয়ে
শ্যামা তুই বেদেনির মেয়ে
  • Sub Title: (তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে

শ্যামা তুই বেদেনীর মেয়ে
(তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে।
তুই কোন দুখে এই ভেক নিলি মা

থাকতে নিখিল ছেলে-মেয়ে।।

হেম কৈলাসে তোর আগুন জ্বালি’
গৌরী মেয়ে সাজলি কালী,
তুই অন্নপূর্ণা নাম ভুলিলি
ভূতনাথের সঙ্গ পেয়ে।।

ডুগডুগি ঐ বাজায় মহেশ
খ্যাপা ব্যাটা গাঁজা খেয়ে,
তাই দেখে তুই চণ্ডী সেজে
খেপে গেলি হাবা মেয়ে।।

রাজার মেয়ের এ কি খেয়াল,
মেরে বেড়াস অসুর-শেয়াল,
তুই দানব ধরে বাঁদর নাচাস
কাজ নাই তোর খেয়ে-দেয়ে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও
দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও

দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও

  • Sub Title: আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও- সখী চাও
আমার নাই বা হল পারে যাওয়া
আমার নাই বা হল পারে যাওয়া

আমার নাই বা হল পারে যাওয়া

  • Sub Title: যে হওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া
শুধু ভক্তি করলে কি হবে রে
শুধু ভক্তি করলে কি হবে রে

শুধু ভক্তি করলে কি হবে রে

  • Sub Title: সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন