“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অমর-কানন
অমর-কানন
  • Sub Title: বন কে বলে রে ভাই আমাদের তপোবন

অমর কানন মোদের অমর-কানন
বন কে বলে রে ভাই, আমাদের তপোবন
আমাদের তপোবন।।

এর দক্ষিণে ‘শালী’ নদী কুলকুলু বয়,
তার কূলে কূলে শাল-বীথি ফুলে ফুল-ময়,
হেথা ভেসে আসে জলে-ভেজা দখিনা মলয়,
হেথা মহুয়ার মউ খেয়ে মন উচাটন।।

দূর প্রান্তর-ঘেরা আমাদের বাস,
দুধ-হাসি হাসে হেথা কচি দুব্-ঘাস,
উপরে মায়ের মতো চাহিয়া আকাশ,
বেণু-বাজা মাঠে হেথা চরে ধেনুগণ।।

মোরা নিজ হাতে মাটি কাটি, নিজে ধরি হাল,
সদা খুশি-ভরা বুক হেথা হাসি-ভরা গাল,
মোরা বাতাস করি গো ভেঙে হরিতকী-ডাল,
হেথা শাখায় শাখায় শাখী, গানের মাতন।।

প্রহরী মোদের ভাই ‘পুরবী’ পাহাড়,
‘শুশুনিয়া’ আগুলিয়া পশ্চিম দ্বার,
ওড়ে উত্তরে উত্তরী কানন বিথার,
দূরে ক্ষণে ক্ষণে হাতছানি দেয় তালি-বন।।

হেথা ক্ষেত-ভরা ধান নিয়ে আসে অঘ্রান,
হেথা প্রাণে ফোটে ফুল, হেথা ফুলে ফোটে প্রাণ,
ওরে রাখাল সাজিয়া হেথা আসে ভগবান্,
মোরা নারায়ণ-সাথে খেলা খেলি অনুখন।।

মোরা বটের ছায়ায় বসি করি গীতা পাঠ,
আমাদের পাঠশালা চাষী-ভরা মাঠ,
গাঁয়ে গাঁয়ে আমাদের মায়েদের হাট,
ঘরে ঘরে ভাই বোন বন্ধু স্বজন।।

[গঙ্গাজলঘাটি, বাঁকুড়া
আষাঢ় ১৩৩২]

বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী জাতীয় বিদ্যালয়টি নদী, পাহড়, বন ও মাঠ-ঘেরা একটি প্রান্তরে। এর নাম ‘অমর কানন’। এই বিদ্যালয় অমর নামক একটি তরুণের তপস্যার ফল। সে আজ স্বর্গে। এই গানটি ঐ বিদ্যালয়ের ছেলেদের জন্য লিখিত।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে
আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে

আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে

  • Sub Title: জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন্ কলে চি
ওরে প্রাণকান্ত
ওরে প্রাণকান্ত

ওরে প্রাণকান্ত

  • Sub Title: আমায় করলে না শান্ত
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
গৌরনিতাইর হাটে রসিক মহাজন

গৌরনিতাইর হাটে রসিক মহাজন

  • Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
তুমি কি গো পিতা আমাদের
তুমি কি গো পিতা আমাদের

তুমি কি গো পিতা আমাদের

  • Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
 আজ কি দেখতে এলি গো তোরা, বল না তাই
আজ কি দেখতে এলি গো তোরা, বল না তাই

আজ কি দেখতে এলি গো তোরা, বল না তাই

  • Sub Title: আমার কানাই নাই নন্দের গৃহে, আর তো সে ভাবও নাই
এক ফুলের মর্ম জানতে হয়
এক ফুলের মর্ম জানতে হয়

এক ফুলের মর্ম জানতে হয়

  • Sub Title: যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন