কেঁদো না কেঁদো না মাগো
কে বলেছে কালো?
ইষৎ হাসিতে তোর ত্রিভুবন আলোকে বলেছে কালো॥
কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ!
যে বলেছে কালি তোরে, অনধ সে অন্ধ!
মোর তারায় সে দেখে নাই
তার নয়ন-তারায় নাই আলো॥রাখে লুকিয়ে মা তোর নয়ন-কমল
কোটি আলোর সহস্র দল (মাগো)
তোর রূপ দেখে মা লজ্জায় শিব
অঙ্গে ছাই মাখালো॥তোর নীল -কপোলে কোটি তারা,
চন্দনেরি ফোটার পারা
ঝিকিমিকি করে গো —
মা তোর দেহলতায় অতুল কোটি রবি-শশীর
মুকুল ফোটে আবার ঝরে গো —তুমি হোমের-শিখা বহ্নি- জ্যোতি
তুমি স্বাহা দীপ্তিমতী
আঁধার ভুবন ভবনে মা
কল্যাণ-দীপ জ্বালো
তুমি কল্যাণ-দীপ জ্বালো॥
কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
- Sub Title: কে বলেছে কালো?
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
- Sub Title: চিন্ময়ীরূপে জাগো
মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি
- Sub Title: সুন্দর চোর চিনি তোমায় তবু ভালোবাসি॥
তুই কে ছিলি তাই বল
- Sub Title: কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥
রাস-মঞ্চে দোল দোল লাগে রে
- Sub Title: আজি রাস-নৃত্য নিরাশ চিত্ত জাগো রে
পোহাল পোহাল নিশি খোল গো আঁখি
- Sub Title: কুঞ্জ-দুয়ারে তব গাহিছে ডাকিছে পাখী
রাঙা মাটির পথে লো
- Sub Title: মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
- Sub Title: তুমি যে পথ দিয়ে গেছ চলে তারি ধূলা মাখি হে॥
শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
- Sub Title: গিরি–দরী বনে–মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥
কে এল ডাকে চোখ গেল
- Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল
কেন আসিলে ভালোবাসিলে
- Sub Title: দিলে না ধরা জীবনে যদি
দুরন্ত বায়ু পুরবইয়াঁ
- Sub Title: বহে অধীর আনন্দে
তোমার হাতের সোনার রাখি
- Sub Title: আমার হাতে পরালে
বাংলা
English 
Comments