“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চোখের নেশার ভালোবাসা
চোখের নেশার ভালোবাসা
  • Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
তোমরা ভোল গো যা’রে চিরতরে ভোল তা’রে

মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো॥

পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা
খেলিছ পরাণ ল’য়ে তেমনি পুতুল খেলা।
ভাঙ্গিছ গড়িছ নিতি হৃদয়–দেবতাকে গো।
চোখের ভালোবাসা গ’লে শেষ হ’য়ে যায় চোখের জলে
বুকের ছলনা সেকি নয়ন জলে ঢাকে গো॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পলাশ ফুলের গেলাস ভরি
পলাশ ফুলের গেলাস ভরি

পলাশ ফুলের গেলাস ভরি

  • Sub Title: পিয়াব অমিয়া তোমারে প্রিয়া
সাহারাতে ডেকেছে আজ বান
সাহারাতে ডেকেছে আজ বান

সাহারাতে ডেকেছে আজ বান

  • Sub Title: মরুভুমি হল গুলিস্তান দেখে যা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন