পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো।
ধীরে ধীরে ধীরে চল।
চলিতে ছলকি যায় ঘটে জল ছলছল।।একে পথ আঁকাবাঁকা,
তাহে কণ্টক-শাখা
আঁচল ধরে টানে, টলে তনু টলমল।।ভরা যৌবন-তরী,
তাহে ভরা গাগরি,
বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি আমার এ কী হলো।।পথের পাশে ও কে
হাসে ডাগর চোখে,
হাসিবে পথের লোকে সখি সরে যেতে বলো।।
পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি
- Sub Title: কেন বিধি অবলা করিলে ধু
সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
- Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
মনের বিয়োগ জানে তারা
- Sub Title: আশেকে উন্মত্ত যারা
আছে ভাবের তালা যে ঘরে
- Sub Title: সেই ঘরে সাঁই বাস করে
যার ভাবে মুড়েছি মাথা
- Sub Title: সে জানে আর আমি জানি
কী করিলি মোহের ছলনে
- Sub Title: গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি পথ হারাইলি গহনে
নিদিয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে
- Sub Title: শ্যাম প্রেম-জ্বালা কেনে দাও বারে বার
আসিয়া ভবের বাজারে
- Sub Title: পড়িয়া কামিনীর ফেরে
মিছা ভবের খেলায় রঙ্গ তামাশায়
- Sub Title: গেল রে মন ধু
জাগো, জাগো, খোলো গো আঁখি
- Sub Title: নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী
চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি
- Sub Title: চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি
গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর
- Sub Title: ও মন মাঝি রে-
বাংলা
English 
Comments