চুড়ির তালে নুড়ির মালা
রিনিঝিনি বাজে লো—
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়িকালো ছোঁড়ার কাঁকাল ধ’রে
নাচে মাতাল ছুঁড়ি লো—
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি॥মহুয়া মদের নেশা পিয়ে
বুঁদ হয়েছে বৌয়ে–ঝিয়ে
চাঁদ ছুটছে মনকে নিয়ে
ডুরি ছেঁড়া ঘুড়ি যেন
ডুরি ছেঁড়া ঘুড়ি যেন লো॥বাজে নুপূর পাঁয়জোর,
সারা গায়ে নাচের ঘোর
ওলো লেগেছে,
মন হ’ল নেশায় বিভোর,
ওই আকাশে চাঁদ হের মেঘের সাথে
যেন করে খুনসুড়ি লো
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি॥
চুড়ির তালে নুড়ির মালা
- Sub Title: রিনিঝিনি বাজে লো—
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
কো তুঁহু বোলবি মোয়
- Sub Title: হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন আঁখ-উপর তুঁহু রচলহি আসন
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
- Sub Title: আপন আপন ঘর খুঁজিলে রতন পাই অনা’সে
আমি বলি তোরে মন, গুরুর চরণ কর রে ভজন
- Sub Title: গুরুর চরণ পরম রতন কর রে সাধন
সে যেন কী করলো আমার
- Sub Title: কী যেন দিয়া
হরির নাম লও রে মন
- Sub Title: এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
- Sub Title: যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে
পুরান জেলখানা
- Sub Title: তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা
ওহে রাখাল-রাজ
- Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে
- Sub Title: স্থলে জলে নভতলে বনে উপবনে
সবারে করি আহ্বান
- Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ
উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে
- Sub Title: ভাসাইল গৌরদেশ রাধাপ্রেমনীরে
কি রূপ দেখছ নি সজনী সই জলে
- Sub Title: এগো নন্দের সুন্দর চিকন কালা থাকে তরুমূলে চি
বাংলা
English 
Comments