ভারতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত কলা-বিদ
আমার গানের ওস্তাদ
জমীরউদ্দিন খান সাহেবেরদস্ত মোবারকে-
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন,
সুর-লায়লীর দীওয়ান মজনু প্রেম-রঙিন।
কণ্ঠে তোমার স্রোতস্বতীর উছল-গীতি,
বিহগ-কাকলি, গন্ধর্ব্ব-লোকের স্মৃতি।
সাগরে জোয়ার সম তব তান শান্ত উদার,
হৃদয়ের বেলাভূমে নিশিদিন ধ্বনি শুনি তার।
খেলায় তোমার সুরগুলি পোষা পাখির মতো
মুক্ত-পক্ষ চঞ্চল-গতি লীলা-রত।
বীণার বেদনা বেণুর আকুতি তোমার সুরে,
ব্যথা-হত ভোলে ব্যথা তার, সুখী ব্যথায় ঝুরে।
সুর-শা’জাদির প্রেমিক পাগল হে গুণী তুমি,
মোর ‘বন-গীতি’ নজরানা দস্ত চুমি।কলিকাতা
নজরুল ইসলাম
১লা আশ্বিন
১৩৩৯
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু যদি হইত বাতাস
- Sub Title: সর্বদায় লাগিত অঙ্গে
আপনাকে আপনে যে জন জানে
- Sub Title: আপন আত্মাকে দেখেছে নয়নে
দেল ছুঁড়ে দেখনা মনা
- Sub Title: মিছে কেবল সন্দেহের দোলায়
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
- Sub Title: এসো এসো এসো তোমার হাসিমুখে-
কোন রসে প্রেম সেধে হরি
- Sub Title: গৌর বর্ণ হল সে
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে
- Sub Title: কারে বলিস নবী দিশা পালিনে
দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
- Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
- Sub Title: লইব চির-বিদায়
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে
- Sub Title: সেতো প্রেমিক নয় তারে কামী বলে
বড় আশা ক’রে এসেছি গো
- Sub Title: ফিরায়ো না জননী
কী ছার মানে মজে কৃষ্ণধনকে চিন না
- Sub Title: থাক থাক ওগো প্যারী
বাংলা
English 
Comments