“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আগুন জ্বালাতে আসিনি গো আমি
আগুন জ্বালাতে আসিনি গো আমি
  • Sub Title: এসেছি দেয়ালি জ্বালাতে

আগুন জ্বালাতে আসিনি গো আমি
এসেছি দেয়ালি জ্বালাতে
শুধু ক্রন্দন হয়ে আসিনি,

এসেছি চন্দন হতে থালাতে।।

ধরায় আবার আসিয়াছি প্রিয়া
তব মুখখানি দেখিব বলিয়া,
তাই প্রদীপ হইয়া নীরবে পুড়ি গো
তোমারই বরণডালাতে।।

তব মিলন-বাসরে ঘুম ভাঙাইতে আসিনি
তুমি কেন লাজে ওঠো আকুলি?
তব রাঙা মুখখানি রাঙাইয়া যাব চলে গো
আমি সাঁঝের ক্ষণিক গোধূলী।।

তব কাজল নয়ন-পল্লব ছায়ে
অশ্রুর মত রহিব লুকায়ে,
ঝরিতে এসেছি ফুল হয়ে আমি
তোমার বুকের মালাতে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দিল দোলা ওগো দিল দোলা
দিল দোলা ওগো দিল দোলা

দিল দোলা ওগো দিল দোলা

  • Sub Title: কোন্ দখিন হাওয়া গজল-গাওয়া
শাওন রাতে যদি
শাওন রাতে যদি

শাওন রাতে যদি

  • Sub Title: বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
মোহাম্মদ নাম যত জপি
মোহাম্মদ নাম যত জপি

মোহাম্মদ নাম যত জপি

  • Sub Title: নামে এত মধু থাকে কে জানিত আগে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন