নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে
কে এলে গো, কে এলে গো চপল পায়ে॥
ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখিউঠ্ল ডাকি’ বনের পাখী— উঠল’ ডাকি’।
নতুন চাঁদের জ্যোছনা মাখি’
সোনাল্ শাখায় দোল দুলায়ে।
কে এলে গো, কে এলে গো চপল পায়ে॥সুনীল তোমার ডাগর চোখের – দৃষ্টি পিয়ে
সাগর দোলে, আকাশ ওঠে ঝিল্মিলিয়ে।পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু
ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ রেণু।
ময়ূর পাখা বুলিয়ে চোখে কে দিলে গো ঘুম ভাঙায়ে।
কে এলে গো, কে এলে গো, চপল পায়ে॥
নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে
- Sub Title: কে এলে গো কে এলে গো চপল পায়ে॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হলো শুরু
- Sub Title: নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু
মোরা ছিনু একেলা, হইনু দু’জন
- Sub Title: সুন্দরতর হল নিখিল ভুবন
আমার গানের মালা আমি করব কারে দান
- Sub Title: করব কারে দান
চিকন কালো বেদের কুমার
- Sub Title: কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা
- Sub Title: এখনো ফোটেনি তারা
আমি কলহেরি তরে কলহ করেছি
- Sub Title: তুমি মন বোঝ মনোচোর মান বোঝ নাকি হে —
ধ্যান ধরি কীসে হে গুরু
- Sub Title: তুমি যোগ শিখাইতে এলে
কেন উচাটন মন পরান এমন করে
- Sub Title: পরান এমন করে
বাঁশী বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা
- Sub Title: বাঁশরিওয়ালা
সুরের ধারার পাগল-ঝোরা
- Sub Title: নামিল সখি মোর পরানে
বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া
- Sub Title: দুলে অসীম আকাশ আকুল রোদনে
জাতের বজ্জাতি
- Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥
বাংলা
English 
Comments