চেয়ো না সুনয়না
আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকিসই ও আঁখি কী যাদু জানে।।
একে ঐ চাউনি বাঁকা
সুর্মা-আঁকা তায় ডাগর আঁখি।
বধিতে তায় কেন সাধ
যে মরেছে ঐ নয়ন বাণে।
মরেছে ঐ আঁখি-বাণে।।কাননে হরিণ কাঁদে,
সলিল-ফাঁদে ঝুরছে শফরি,
বাঁকায়ে ভুরুর ধনু
ফুল-অতনু কুসুম-শর হানে।।কুনাল কি পড়লো ধরা!
পীযূষ ভরা ঐ চাদো মুখে,
কাঁদিছে নার্গিসের ফুল
লাল কপোলের কমল-বাগানে।জ্বলিছে দিবস রাতি
মোমের বাতি রূপের দেওয়ালি,
নিশিদিন তাই কি জ্বলি
পড়ছ গলি’ অঝোর নয়ানে।।মিছে তুই কথার কাঁটায়
সুর বিঁধে হায় হার গাঁথিস কবি,
বিকিয়ে যায় রে মালা
এই নিরালা আঁখির দোকানে।।
চেয়ো না সুনয়না আর চেয়ো না
- Sub Title: আর চেয়ো না এ নয়ন পানে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি
- Sub Title: চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি
সদর ঘরে যার নজর পড়েছে
- Sub Title: সে কি আর বসে রয়েছে
প্রেমশেল বিন্ধিল কলিজায়
- Sub Title: মরি সে ব্যথায়
মহাসন্ধির উপর ফেরে সে
- Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে
কোথায় হে দয়াল কান্ডারী
- Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
বৃন্দে তুই সে প্রাণের ধন
- Sub Title: আমায় নি করাবে বন্ধু কৃষ্ণ দরশন
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
- Sub Title: আলকারেতে ছিল আলের উপর
কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে
- Sub Title: ধইরাদে ধইরাদে আমার কাজল বরণ পাখি দেগো ধরিয়া
যেদিন ল’ব বিদায়
- Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে
যে-জন ডুবে আছে সেই রূপসাগরে
- Sub Title: রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে
বাংলা
English 
Comments