“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাখিসনে ধরিয়া মোরে, ডেকেছে মদিনা আমায়
রাখিসনে ধরিয়া মোরে, ডেকেছে মদিনা আমায়
  • Sub Title: ডেকেছে মদিনা আমায়

রাখিসনে ধরিয়া মোরে,
ডেকেছে মদিনা আমায়।
আরফাত-ময়দান হতে

তারই তকবীর শোনা যায়।।

কেটেছে পায়ের বেড়ি,
পেয়েছি আজাদি ফরমান,
কাটিল জিন্দেগি বৃথাই
দুনিয়ার জিন্দান-খানায়।।

ফুটিল নবির মুখে
যেখানে খোদার বাণী,
উঠিল প্রথম তকবীর
‘আল্লাহ্ আকবর’ ধ্বনি,
যে দেশে পাহাড়ে মুসা
দেখিল খোদার জ্যোতি,
যাব রে যাব সেইখানে,
রব না পড়িয়া হেথায়।।

যে দেশের ধুলিতে
আছে নবিজির চরণ-ধূলি,
সে-ধূলি করিব সুর্মা,
চুমিব নয়নে তুলি,
যে দেশের বাতাসে আছে
নবিজির দেহের খোশবু,
যে দেশের মাটিতে আছে
নবিজির দেহ মিশে হায়।।

খেলেছে যেথায় ফাতেমা,
খেলেছে হাসান ও হোসেন,
যাব সেই বেহেশ্‌তে ধরার,
খোদার ওই ঘর কা’বা যথায়।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন
আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন

আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন

  • Sub Title: আমায় থইয়া সুনা বন্ধু তুমি কোথায় রইলায় ভুলিয়া চি
কেন রে চাস ফিরে ফিরে চলে আয় রে চলে আয়
কেন রে চাস ফিরে ফিরে চলে আয় রে চলে আয়

কেন রে চাস ফিরে ফিরে চলে আয় রে চলে আয়

  • Sub Title: এরা প্রাণের কথা বোঝে না যে হৃদয়কুসুম দলে যায়
রবে না এ ধন
রবে না এ ধন

রবে না এ ধন

  • Sub Title: মন আমার গেল জানা
কত কথা ছিল তোমায় বলিতে
কত কথা ছিল তোমায় বলিতে

কত কথা ছিল তোমায় বলিতে

  • Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন