বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী।
চলো জলে চলো কাঁদে বনতল,ডাকে ছলছল জল-লহরি।।
দিবা চলে যায় বলাকা-পাখায়,
বিহগের বুকে বিহগী লুকায়!
কেঁদে চখা-চাখি মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে ঝুরে বাঁশরী।।সাঁঝ হেরে মুখ চাদ-মুকুরে
ছায়াপথ-সিঁথি রচি চিকুরে,
নাচে ছায়া-নটী কানন-পুরে
দুলে লটপট লতা-কবরী।।‘বেলা গেল বধূ’ ডাকে ননদী,
চল জল নিতে জাবি লো যদি,
কালো হয়ে আসে সুদূর নদী,
নাগরিকা-সাজে সাজে নগরী।।মাঝি বাঁধে তরী সিনান-ঘাটে,
ফিরিছে পথিক বিজন মাঠে,
কারে ভেবে বেলা কাঁদিয়া কাটে
ভর আখি-জলে ঘট গাগরী।।ওগো বে-দরদি, ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে!
তব সাথে কবি পড়িল দায়ে
পায়ে রাখি তারে না গলে পরি।।
বসিয়া বিজনে কেন একা মনে
- Sub Title: পানিয়া ভরণে চলো লো গোরী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া
- Sub Title: গুরু আমি একজনা
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
- Sub Title: করমের লিখিত কাজ করিলে
রূপে নয়ন নিল গো, শ্যাম কালিয়ার রূপে
- Sub Title: কুক্ষণে জল ভরতে গেলাম বিজলি চটকের মতো নয়নে হেরলাম
আকাশে আজ কোন্ চরণের
- Sub Title: বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল
- Sub Title: মোরে ক্যাঙ্গাল জানিয়া পার করো ধু
যে করিবে কালার চরণখানি আশা
- Sub Title: তুমি জান নারে, তারও কি দুর্দশা
আমি গুনাগারের আশা গো
- Sub Title: মুর্শিদ জিয়ন্তে করো পূরণ
কিসে আর বোঝাই মন তোরে
- Sub Title: দেল-মক্কার ভেদ না জানিলে
ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি
- Sub Title: যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি
বাংলা
English 
Comments