“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এত জল ও কাজল চোখে
এত জল ও কাজল চোখে
  • Sub Title: পাষানী আনলে বলো কে

এত জল ও-কাজল চোখে
পাষানী, আনলে বলো কে।
টলমল জল-মোতির মালা

দুলিছে ঝালর-পলকে।।

দিল কি পূব্-হাওয়াতে দোল্,
বুকে কি বিঁধিল কেয়া?
কাঁদিয়া কুটিলে গগন
এলায়ে ঝামর-অলকে।।

চলিতে পৈঁচি কি হাতের
বাঁধিল বৈচি-কাঁটাতে?
ছাড়াতে কাঁচুলির কাঁটা
বিঁধিল হিয়ার ফলকে।।

যে দিনে মোর দেওা-মালা
ছিঁড়িলে আনমনে সখি,
জড়াল জুই-কুসুমি-হার
বেণীতে সেদিন ওলো কে।।

যে-পথে নীর ভরণে যাও
বসে রই সেই পথ-পাশে,
দেখি, নিত্ কার পানে চাহি
কলসির সলিল ছলকে।।

মুকুলী মন সেধে সেধে
কেবলি ফিরিনু কেঁদে,
সরসীর ঢেউ পলায় ছুটি’
না ছুঁতেই নলিন্-নোলকে।।

বুকে তোর সাত সাগরের জল,
পিপাসা মিট্ল না কবি,
ফটিক-জল! জল খুঁজিস যেথায়
কেবলি তড়িৎ ঝলকে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 এবার কি সাধনে শমন-জ্বালা যায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

  • Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

  • Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
 যে ঘরে সাঁই বাস করে
যে ঘরে সাঁই বাস করে

যে ঘরে সাঁই বাস করে

  • Sub Title: আছে ভাবের বাতি সেই ঘরে

নদী ভরা ঢেউ

  • Sub Title: হালটি ছাড়িয়া এখন দাও দাও রে
করুণার নিধি গউর, উদয় হইল
করুণার নিধি গউর, উদয় হইল

করুণার নিধি গউর, উদয় হইল

  • Sub Title: বাঞ্ছা কল্পতরু হরিনামের জগৎ ভাসাইল চি
দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই
দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই

দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই

  • Sub Title: নিকটে যার বারামখানা হেটলে মূঢ় নাইকো উপায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন