“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে
হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে
  • Sub Title: হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে॥

হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে।
হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে॥
সখি তাহার হাতের হেনা গাছে

বুঝি প্রথম মুকুল ধরিয়াছে।
হায় যমুনায়, বাঁশি বাজে কি আর ছায়ানটে॥

শিয়রে জানালা খুলে দে বাহিরে চাহিয়া দেখি
আমার বাগানে আবার বসন্ত আসিয়াছে কি?
দেখি সে ডালিম ফুলে হায় আছে কি সে রঙ আগেকার।
ও-বাড়ির ছাদের টবে সই বেলফুল ফুটলো কি আবার?
আজি আসিবে সে মনে লাগে
তারি আসার আভাস মনে জাগে
হায় বুঝি তাই, মোর মরণ মধুর হয়ে ওঠে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঐ ঘর-ভুলানো সুরে
ঐ ঘর-ভুলানো সুরে

ঐ ঘর-ভুলানো সুরে

  • Sub Title: কে গান গেয়ে যায় দূরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন