ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
ভাঙা আমার তরী।
আমি আপনারে লয়ে রে ভাই এপার-ওপার করি।।আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরি তল।
আমি ভাসতে আসি, আসিনিকো কামাতে ভাই কড়ি।।আমি এই জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি।।আমি তারই আশে তরী নিয়ে ঘাটে বসে থাকি,
আমার তারই নাম ভাই জপমালা তারেই কেঁদে ডাকি।
আমার নয়ন-তারা লইয়া গেছে রে
নয়ন নদীর জলে ভরি।।ঐ নদীর জলও শুকায় রে ভাই, সে জল আসে ফিরে,
আর মানুষ গেলে ফিরে নাকি দিলে মাথার কিরে।
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরী।।
ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
- Sub Title: ভাঙা আমার তরী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 127
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর
- Sub Title: সে আমারি গান প্রিয় সে আমারি সুর॥
পরজনমে দেখা হবে প্রিয়
- Sub Title: ভুলিও মোরে হেথা ভুলিও
বক্ষে আমার কাবার ছবি
- Sub Title: চক্ষে মোহাম্মদ রসুল
শূণ্য এ বুকে পাখী মোর আয়
- Sub Title: ফিরে আয় ফিরে আয়
সখি যায়নি তো শ্যাম মথুরায়
- Sub Title: আর আমি কাঁদব না সই
আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন
- Sub Title: চলছি উড়ে প্রাণ সই
ওরে ও স্রোতের ফুল
- Sub Title: ভেসে ভেসে হায় এলি অসহায়
বাদল-মেঘের মাদল-তালে
- Sub Title: ময়ূর নাচে দুলে দুলে
আজ বাদে কাল আসবে্ কিনা
- Sub Title: কে জানে ভাই কে জানে
নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
- Sub Title: বাজিল ঘুমের মাঝে সজল মধুর
তিলক দিলে কি শ্যাম
- Sub Title: কে দিল বনমালী বনমালা গলাতে?
আজি চৈতী হাওয়ার মাতন লাগে
- Sub Title: তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে
বাংলা
English