“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রোদনে তোর বোধন বাজে
রোদনে তোর বোধন বাজে
  • Sub Title: আয় মা শ্যামা জগন্ময়ী

রোদনে তোর বোধন বাজে
আয় মা শ্যামা জগন্ময়ী।
আমরা যে তোর মানব-ছেলে

আমরা তো মা দানব নই।।

তোর মাথায় গেছে রক্ত চড়ে
তাই পা রেখেছিস শিবের ‘পরে,
স্বামীকে তুই চিনতে নারিস
চিনবি ছেলেয় কেমনে কই।।

তোর বাবা যেমন অটল পাষাণ,
তেমনি অটল তোরও কি প্রাণ!

তুই সব খেয়েছিস সকল-খাগী,
এবার শুধু ভিক্ষা মাগি-
তোর আপন ছেলের মাথা খা তুই
মোরাও দুঃখ-মুক্ত হই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুন সখি বাজত বাঁশি
শুন সখি বাজত বাঁশি

শুন সখি বাজত বাঁশি

  • Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ
 এনেছে এক নবীন আইন নদীয়াতে
এনেছে এক নবীন আইন নদীয়াতে

এনেছে এক নবীন আইন নদীয়াতে

  • Sub Title: বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন