“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাতে হাত দিয়ে আগে চল হাতে নাই থাক হাতিয়ার
হাতে হাত দিয়ে আগে চল হাতে নাই থাক হাতিয়ার
  • Sub Title: জমায়েত হও আপনি আসিবে শক্তি জুলফিকার॥

হাতে হাত দিয়ে আগে চল হাতে নাই থাক হাতিয়ার।
জমায়েত হও, আপনি আসিবে শক্তি জুলফিকার॥
আন আলীর শৌর্য, হোসেনের ত্যাগ ওমরের মত কর্মানুরাগ;

খালেদের মত সব অশান্ত ভেঙে কর একাকার॥

ইসলামে নাই ছোট বড় আর আশরাফ আতরাফ
নিষ্ঠুর হাতে এই ভেদ জ্ঞান কর মিসমার সাফ।
চাকর সৃজিতে, চাকরি করিতে, ইসলাম আসে নাই পৃথিবীতে।
মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন, কারো ঘরে রবে অঢেল অন্ন
এ জুলুম সহেনি, ইসলাম, সহিবে না আজো আর॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শাওন রাতে যদি
শাওন রাতে যদি

শাওন রাতে যদি

  • Sub Title: বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন