দেখে যা তোরা নদিয়ায়।
গোরার রূপে এল ব্রজের শ্যামরায়।।
মুখে হরি হরি বলেহেলে দুলে নেচে চলে,
নরনারী প্রেমে গলে
ঢলে পড়ে রাঙা পায়।।ব্রজে নূপুর পরি নাচিত এমনি হরি,
কুল ভুলিয়া সবে ছুটিত এমনি করি।
শচী মাতার রূপে কাঁদে মা যশোদা,
বিষ্ণুপ্রিয়ার চোখে কাঁদে কিশোরী রাধা।
নহে নিমাই নিতাই, ও যে কানাই বলাই,
শ্রীদাম-সুদাম এল জগাই-মাধাই-এ হায়।।অসি নাই বাঁশি নাই, এবার শূন্য হাতে,
এসেছে ভুবন ভুলাতে।
লীলা-পাগল এল প্রেমে মাতাতে,
ডুবু ডুবু নদিয়া, বিশ্ব ভাসিয়া যায়।।
দেখে যা তোরা নদিয়ায়
- Sub Title: গোরার রূপে এল ব্রজের শ্যামরায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা
- Sub Title: লয়ে থালিকা
অন্তরে তুমি আছ চিরদিন
- Sub Title: ওগো অন্তর্যামী
বিনা মেঘে বরষে বারি
- Sub Title: শুদ্ধ রসিক হলে মর্ম
সখি যায়নি তো শ্যাম মথুরায়
- Sub Title: আর আমি কাঁদব না সই
ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
- Sub Title: গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে
যায় যায় সুদিন দিনে দিনে
- Sub Title: পদাশ্রয় (ধু)
তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে
- Sub Title: সাহারা মরুর দেশে
ওরে ডেকে দে দে লো
- Sub Title: বাজিয়ে বাঁশি কে
আনন্দ রয়েছে জাগি ভুবনে
- Sub Title: তুমি সদা নিকটে আছ ব’লে
তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
- Sub Title: যত করো বিতরণ অক্ষয় তোমার কর
বাংলা
English 
Comments