“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
  • Sub Title: মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।
এক সে আকাশ মায়ের কোলে

যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।।

এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।
এক সে দেশের মাটিতে পাই
কেউ গোরে কেউ শ্মাশানে ঠাঁই
এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান।।

চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি।
কাঁদব তখন গলা ধরে,
চাইব ক্ষমা পরষ্পরে,
হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

নাইয়া! ধীরে চালাও তরণী
নাইয়া! ধীরে চালাও তরণী

নাইয়া! ধীরে চালাও তরণী

  • Sub Title: একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
কে বিদেশি বন-উদাসী
কে বিদেশি বন-উদাসী

কে বিদেশি বন-উদাসী

  • Sub Title: বাঁশের বাঁশী বাজাও বনে
ঈদ মোবারক হো
ঈদ মোবারক হো

ঈদ মোবারক হো

  • Sub Title: ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন