আমার কালো মেয়ে রাগ করেছে
(মাকে) কে দিয়েছে গালি-
রাগ ক’রে সে সারা গায়ে মেখেছে তাই কালি।।যখন রাগ করে মোর অভিমানী মেয়ে
আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে-
কে কালো দেউল ক’রল আলো অনুরাগের প্রদীপ জ্বালি’।।পরেনি সে বসন–ভূষণ, বাঁধেনি সে কেশ-
তারি কাছে হার মানে যে ভুবন- মোহন বেশ।
রাগিয়ে তারে কাঁদি যখন দুখে (দয়াময়ী মা-)
দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে;
আমার রাগী মেয়ে, তাই তারে দিই জবা ফুলের ডালি।।
আমার কালো মেয়ে রাগ করেছে
- Sub Title: (মাকে) কে দিয়েছে গালি-
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া
- Sub Title: ধরা গো ধর গো তারে চোরা যায় পলাইয়া
মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী
- Sub Title: হে রূপকুমার ঘুমিয়েছিলাম সেদিন জাগিনি
কে ভাসায় ফুল প্রেমের ঘাটে
- Sub Title: অপার মহিমা তার ফুলের বটে
আপনারে আপনি চেনা যদি যায়
- Sub Title: তবে তারে চিনতে পারি সেই পরিচয়
কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে
- Sub Title: কে বৃথা আশাভরে চাহিছে মুখ’পরে
বল না বল না সখী কি করি উপায় গো
- Sub Title: নিশি গত প্ৰাণনাথ রহিল কোথায় গো
সখি যায়নি তো শ্যাম মথুরায়
- Sub Title: আর আমি কাঁদব না সই
কারে দিব দোষ নাহি পরের দোষ
- Sub Title: আপন মনের দোষে আমি পলাম রে ফেরে
যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ
- Sub Title: যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে
- Sub Title: আমার শ্যামা-মায়ের গলে
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
- Sub Title: কুড়াই ঝরা ফুল একেলা আমি
বাংলা
English 
Comments