“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আঁখিতে আঁখিতে ওরা কহে কথা
আঁখিতে আঁখিতে ওরা কহে কথা
  • Sub Title: (যবে) আঁখিতে আঁখিতে ওরা কহে কথা

কবি আর তাঁর মানসী দ্রাক্ষা-কুঞ্জে চোখে চোখে কথা কয়; সুরে সুরে মনের ভাবের মালা গাঁথে-এ ওর গলায় দেয়; আর সাকি পরিবেশন করে তাদের আনন্দের শিরাজি। তার আপন হৃদয়-পেয়ালা থাকে শুন্য, তাকে মুখ-ভরা হাসি নিয়ে তাদের বাসি হৃদয়কে সঞ্জীবনী-সুধা দিয়ে জীবন্ত করতে হয়। ও যেন ব্রজের ললিতা। রাধা-কৃষ্ণের মিলন ঘটিয়ে তিনি তাঁর উপবাসী মনের প্রসাদ পান। তাই সাকির তৃষিত-আত্মা যে-গান গেয়ে ওঠে, তারই ভাষা ফুটে ওঠে কবির রবাবে।
(যবে) আঁখিতে আঁখিতে ওরা কহে কথা
দু’টি বনের পাখি।

শুধু শিরাজি ঢালি, আমি চোখের বালি
আমি পাষাণ সাকি।।

রিক্ত ওদের হৃদয়-পেয়ালায়
আমি অমৃত ঢালি,
আমারই অন্তর শুধু পাইল না প্রেম-মধু
রহিল খালি।

(আমি) রহি’ আভরণ-হীনা বাধি ওদের
হাতে প্রেমের রাখি।।
আমি হাসিয়া রচি যার কুঞ্জ-বাসর
দুয়ারে দাঁড়ায়ে তারি জাগি রাতি;
আমি শিয়রে রহি’ হায় নিজেরে দহি
যেন মোমের বাতি।
আমি গাঁথিয়া মালা, দিই সখির হাতে,
দেখি কে দেয় কার মালা কার গলাতে;
শিরাজি ঢালিতে হায় পিয়ালা ভাঙিয়া যায়
নিরালায় বন্ধুর মিলন-ছবি
আমি হৃদয়ে আঁকি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হরির নাম কর সার, ওরে বদন
হরির নাম কর সার, ওরে বদন

হরির নাম কর সার, ওরে বদন

  • Sub Title: ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে

তোরা দেখবে যদি আয় গৌরচান্দে

  • Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া

আমি পাগলিনী হইলাম যার লাগিয়া

  • Sub Title: এগো সে জনারে একেবারে এনে দেখাও না আনিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন