“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী
  • Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব

ফুল-চোর বুল্বুল্ কেবলই গুঞ্জন-গানে গুল-বাগিচা প্রতিধ্বনিত করে তোলে। তার নিবেদনের বাণী যেমন অশান্ত, তেমনি মধুর, তেমনি ব্যাকুল। তার স্তব্ধ গানের সুর দখিন হাওয়ার বুকে আবর্ত তোলে, সে যেন ফাগুন-মাসের ঘূর্ণি-হাওয়া। কবিতার উদাসীনা ধরা-না-দেওয়া প্রিয়ার শ্রবণে কেবলই গানের দুল্ দুল্তে থাকে-
মোর প্রিয়া হবে, এসো রাণী, দেব
খোঁপায় তারার ফুল।

মনে দোলাব তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল্।।
কণ্ঠে তোমার পরাব বালিকা
হংস-সারির দুলানো মালিকা,
বিজলি-জরিন্ ফিতায় জড়াব
মেঘ্-রঙ্ এলোচুল।।

রামধনু হতে লাল রঙ্ ছানি’
আল্তা পরাব পায়;
চাঁদ হতে এনে চন্দন, প্রিয়
গোলাপ-ফুলের পাপড়ি আনিয়া
রচিব তোমার বাসর, লো প্রিয়া,
তোমারে ঘিরিয়া কাঁদিবে আমার
কবিতার বুলবুল।।

[এর সাথে বুলবুল দ্বিতীয় খণ্ড (১৯৫২) গীতিকাব্য’র ‘মোর প্রিয়া হবে এসো রাণী’ গাণের কিছুটা সাদৃশ্য রয়েছে কিন্তু কথায় ভিন্নতা রয়েছে।]

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

না ঘুচিলে মনের ময়লা
না ঘুচিলে মনের ময়লা

না ঘুচিলে মনের ময়লা

  • Sub Title: সেই সত্যপথে না যায় চলা
ও মন মাঝি রে
ও মন মাঝি রে

ও মন মাঝি রে

  • Sub Title: ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ
আজ রোগ বাড়ালি কুপথ্য করে
আজ রোগ বাড়ালি কুপথ্য করে

আজ রোগ বাড়ালি কুপথ্য করে

  • Sub Title: ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন