“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি তব দ্বারে প্রেম-ভিখারি
আমি তব দ্বারে প্রেম-ভিখারি
  • Sub Title: নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥

আমি তব দ্বারে প্রেম-ভিখারি
নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥
তব পুষ্পিত তনুতে, হৃদয়-কমলে

গোপনে যে প্রেম-মধু উথলে
তোমার কাছে সেই অমৃত যাচে
তৃষিত এ পথচারী॥
জনম জনম আমি রূপ ধ’রে আসি গো,
তোমারি বিরহে কাঁদিতে,
রাহুর মত আমি আসি না
বাহু-পাশে বাঁধিতে।
আমি ফুলের মধু চাহি, ছিঁড়ি না ফুল গো,
দূরে রহি, গাহি গান বন-বুলবুল গো,
মনোবনে আছে তব নন্দন-পারিজাত, আমি তা’রি পূজারী॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দোপাটি লো, লো করবী
দোপাটি লো, লো করবী

দোপাটি লো, লো করবী

  • Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে এসো
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে এসো

সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে এসো

  • Sub Title: সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই
রুমু রুম্ ঝুম্
রুমু রুম্ ঝুম্

রুমু রুম্ ঝুম্

  • Sub Title: রুমুঝুমু বাজে নূপুর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন