“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে
মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে
  • Sub Title: মন দিয়ে যে দেখি তোমায়

কবির কাব্যলক্ষ্মী আনমনে কপোলে ঝুম্কো-চাপার পরশ বুলাতে বুলাতে গোলাপ-লতার বুলবুলির পানে চেয়ে থাকে। বাহিরে-পাওয়ার ব্যর্থতা তার মনে তোলে অশান্তির ঝড়। তাই সে তার সুন্দরের বিগ্রহ অন্তর-দেউলে প্রতিষ্ঠিত করে আনন্দ পেতে চায়। বাহিরের সুন্দর ঘুরে বেড়ায় বাহির-ভুবনে; অন্তরের সুন্দরের চরণ নেই-নিশ্চরণ চারণকে বাঁধবার এই বোধ হয় সহজতম উপায়। তাই সে তার সুন্দরের অনুনয়ের বিনিময়ে গেয়ে ওঠে-
মন দিয়ে যে দেখি তোমায়
তাই দেখিনে নয়ন দিয়ে।

পরান আছে বিভোর হয়ে
তোমার নামের ধেয়ান নিয়ে।।

হৃদয় জুড়ে আছ বলে
এড়িয়ে অলি নানান ছলে;
আছ আমার অন্তরে, তাই
অন্তরালে রই লুকিয়ে।।

আমার কথা শুনাই না গো
তোমার কথা শোনার আশায়;

ভরে আছে অন্তর মোর
বন্ধু তোমার ভালোবাসায়।

তোমায় ভালো বাস্তে পেরে
পেয়েছি মোর আনন্দেরে,
অমর হলাম প্রিয়, তোমার
বিরহেরই সুধা পিয়ে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন দুঃখে বাঁচি না সদাই
মন দুঃখে বাঁচি না সদাই

মন দুঃখে বাঁচি না সদাই

  • Sub Title: সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

  • Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে
কে তাহারে চিনতে পারে
কে তাহারে চিনতে পারে

কে তাহারে চিনতে পারে

  • Sub Title: এসে মদীনায় তরিক জানায় এ সংসারে
সখী শুন গো ললিতে
সখী শুন গো ললিতে

সখী শুন গো ললিতে

  • Sub Title: পরান আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে
তারে ভাবলে কি আর
তারে ভাবলে কি আর

তারে ভাবলে কি আর

  • Sub Title: না দেখলে নয়নে রে বন্ধু
মন বাতাস বুঝে ভাসাওরে তরী
মন বাতাস বুঝে ভাসাওরে তরী

মন বাতাস বুঝে ভাসাওরে তরী

  • Sub Title: তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী
প্রভু, এলেম কোথায়
প্রভু, এলেম কোথায়

প্রভু, এলেম কোথায়

  • Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন