“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নদীর নাম সই অঞ্জনা
নদীর নাম সই অঞ্জনা
  • Sub Title: নাচে তীরে খঞ্জনা

নদীর নাম সই অঞ্জনা
নাচে তীরে খঞ্জনা,
পাখী সে নয় নাচে কালো আঁখি।

আমি যাব না আর অঞ্জনাতে
জল নিতে সখি লো,
ঐ আঁখি কিছু রাখিবে না বাকি।।

সেদিন তুলতে গেলাম
দুপুর বেলা
কলমি শাক ঢোলা ঢোলা ঢোলা
হল না আর সখি লো শাক তোলা
আমার মনে পড়িল সখি,
ঢল ঢল তার চটুল আঁখি,
ব্যথায় ভরে উঠলো বুকের তলা।

ঘরে ফেরার পথে দেখি,
নীল শালুক সুঁদি ও কি ফুটে আছে
ঝিলের গহীন জলে।
আমার অমনি পড়িল মনে
সেই ডাগর আঁখি লো,
ঝিলের জলে চোখের জলে
হল মাখামাখি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আবার শ্রাবণ এলো ফিরে
আবার শ্রাবণ এলো ফিরে

আবার শ্রাবণ এলো ফিরে

  • Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: পরম স্নেহভাজন
এস হে সজল শ্যাম ঘন দেয়া
এস হে সজল শ্যাম ঘন দেয়া

এস হে সজল শ্যাম ঘন দেয়া

  • Sub Title: বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে
ও কূল-ভাঙ্গা নদী রে
ও কূল-ভাঙ্গা নদী রে

ও কূল-ভাঙ্গা নদী রে

  • Sub Title: আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে
পোহাল পোহাল নিশি খোল গো আঁখি
পোহাল পোহাল নিশি খোল গো আঁখি

পোহাল পোহাল নিশি খোল গো আঁখি

  • Sub Title: কুঞ্জ-দুয়ারে তব গাহিছে ডাকিছে পাখী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন