সুরের ধারার পাগল-ঝোরা
নামিল সখি মোর পরানে।
যেন কাহারবায় গজল কে গায়সাকির সাথে গুল্-বাগানে।।
ভরি মোর নিশীথ নিঝুম,
বাজে নূপুর কার রুমুঝুম্,
মোর চোখে নাহি ঘুম,
পাষাণ টুটে লো যায় ছুটে।
মন-তটিনী মোর সাগর পানে।।পান্সে চাঁদের জোছনাতে ঐ বেলের কুঁড়ি মুঞ্জরে,
মোর মন যেতে চায় ফুল-বিছানো বকুল-বীথির পথ ধরে।
আজ চাইবে যে, দিব তাকে
সেই ফুল ছুঁয়ে এই আপনাকে,
বাহির আমায় ডাক দিয়েছে আর কি ঘরে মন থাকে।
অরুণ-রাগে হৃদয় জাগে,
ভাসিয়া যাব নৃত্যে গানে।।
সুরের ধারার পাগল-ঝোরা
- Sub Title: নামিল সখি মোর পরানে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 140
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার দুখের বন্ধু, তোমার কাছে
- Sub Title: চাইনি তো এ সুখ
ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
- Sub Title: দেখছি এ কী ভুল
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
ভেঙো না ভেঙো না ধ্যান
- Sub Title: হে মম ধ্যানের দেবতা
চল্ চল্ চল্
- Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
- Sub Title: মম ভবনে হে আয়ুষ্মতী
ফিরে এসো ফিরে এসো প্রিয়তম
- Sub Title: তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি
বাঁশী বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা
- Sub Title: বাঁশরিওয়ালা
বসন্ত এলো এলো এলো রে
- Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে
যখন আমার গান ফুরাবে তখন এসো
- Sub Title: ভাঙবে সভা বসব একা রেবা-নদীর তীরে-
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
- Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো
ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী
- Sub Title: মহাবীর ভীষ্ম গেছে দ্রোণ গেছে জানি
বাংলা
English