এখনো মেটেনি আশা এখনো মেটেনি সাধ।
এখনো নয়ন মানে নাই তার চাহনির অপরাধ॥
আজো ঢেউগুলি নীল সায়রের কোলেজল-তরঙ্গে ঝঙ্কার তোলে
পিয়াসি চাতক আজো চেয়ে ফেরে বরষার পরসাদ॥কবে ফুটছিল রূপের কুসুম বনানীর লতা-গাছে,
আজো গৌরী-চাঁপার রঙটুকু তার মরমে লাগিয়া আছে।চ’লে গেছে চাঁদ আলো আবছায়
দাগ ফেলে হিয়া-আয়নার গায়
থেমেছে কানুর বাঁশরি থামেনি যমুনার কলনাদ॥ঢাল পিয়ালে লাল সিরাজী নিত্য দোদুল তালে তালে
আঁকবো বুকে প্রীতির ব্যথা রঙ্গিন নেশায় রঙ্গিন জালে॥মত্ত হবো চিত্ত হারা বেদনা ভরা বদমেজাজি
করলে পাগল ব্যর্থ আশায় করলে প্রেমরে দাগাবাজি॥রঙ্গিন বঁধু তুমি শুধু, তুমি শুধু সত্যি হবে
রঙ্গিন নেশায় রঙ্গিন পথে তুমি শুধু সাথী হবে॥শুল্ক তালু কণ্ঠ আমার দে রে আমার রুগ্ন গালে
দে রে সাকি দে রে ঢেলে নিত্য দোদুল তালে তালে॥
এখনো মেটেনি আশা এখনো মেটেনি সাধ
- Sub Title: এখনো নয়ন মানে নাই তার চাহনির অপরাধ॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে
- Sub Title: আমি যাব না যাব না দেখিতে পাব না
নতুন নেশার আমার এ মদ
- Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া
ফেরি করি ফিরি আমি
- Sub Title: আল্লাহ্ নবীর নাম
আজি অলি ব্যাকুল ওই বকুলের ফুলে
- Sub Title: কত আদরে টানি চুমে বদনখানি
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
- Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে
জুঁই-কুঞ্জে বন-ভোমরা কেন গুঞ্জে গুনগুন
- Sub Title: প্রেম-ঝর্নার মধু-মঞ্জুরি বাজে বক্ষে রুনুঝুন
পিও পিও হে প্রিয় শারাব পিও
- Sub Title: চোখে রঙের নেশা লেগে সব অবসাদ হোক রমনীয়॥
কার ঝর ঝর বর্ষণ বাণী
- Sub Title: যায় দিক দিগন্তে বেদনা হানি’
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
- Sub Title: জানাও জানাও বে-দিল্ প্রিয়ায়
এই দেহেরই রঙমহলায়
- Sub Title: খেলিছেন লীলা-বিহারী
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
- Sub Title: দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে
- Sub Title: হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি॥
বাংলা
English 
Comments