“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রেশ্‌মি চুড়ির শিঞ্জিনীতে রিম্‌ঝিমিয়ে মরম-কথা
রেশ্‌মি চুড়ির শিঞ্জিনীতে রিম্‌ঝিমিয়ে মরম-কথা
  • Sub Title: পথের মাঝে চম্‌কে’ কে গো থম্‌কে যায় ঐ শরম-নতা

রেশ্মি চুড়ির শিঞ্জিনীতে রিম্ঝিমিয়ে মরম-কথা
পথের মাঝে চম্‌কে’ কে গো থম্‌কে যায় ঐ শরম-নতা।।
কাঁখ-চুমা তার কলসি-ঠোঁটে

উল্লাসে জল উল্‌সি’ ওঠে,
অঙ্গে নিলাজ পুলক ছোটে
বায় যেন হায় নরম লতা।।

অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পর্‌দেশিকে
হান্লে দিঠি পিয়াস-জাগা পথ্বালা এই উর্বশীকে!
শূন্য তাহার কন্যা হিয়া
ভর্ল বঁধুর বেদ্‌না নিয়া,
জাগিয়ে গেল পর্‌দেশিয়া
বিধুর বধূর মধুর ব্যথা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্রভু, এলেম কোথায়
প্রভু, এলেম কোথায়

প্রভু, এলেম কোথায়

  • Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন