“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বল রে জবা বল
বল রে জবা বল
  • Sub Title: কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল॥

বল্ রে জবা বল্—
কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল॥
মায়া–তরুর বাঁধন টু’টে

মায়ের পায়ে পড়লি লুটে
মুক্তি পেলি, উঠলি ফুটে আনন্দ–বিহ্বল।
তোর সাধনা আমায় শেখা (জবা)
জীবন হোক সফল॥

কোটি গন্ধ-কুসুম ফোটে, বনে মনোলোভা—
কেমনে মা’র চরণ পেলি, তুই তামসী জবা।

তোর মত মা’র পায়ে রাতুল
হবো কবে প্রসাদী ফুল,
কবে উঠবে রেঙে—
ওরে মায়ের পায়ের ছোঁয়া লেগে উঠবে রেঙে,
কবে তোরই মতো রাঙবে রে মোর মলিন চিত্তদল॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঝোড়ো গান
ঝোড়ো গান

ঝোড়ো গান

  • Sub Title: ও দাদা শ্যাম!
বাজায়ে কাচের চুড়ি
বাজায়ে কাচের চুড়ি

বাজায়ে কাচের চুড়ি

  • Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
পাষাণের ভাঙালে ঘুম
পাষাণের ভাঙালে ঘুম

পাষাণের ভাঙালে ঘুম

  • Sub Title: কে তুমি সোনার ছোঁওয়ায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন