“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কি হবে জানিয়া বল কেন জল নয়নে
কি হবে জানিয়া বল কেন জল নয়নে
  • Sub Title: তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে

কী হবে জানিয়া বলো কেন জল নয়নে।
তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে।।
তুমি কি বুঝিবে বালা কুসুমে কীটের জ্বালা,

কারো গলে দোলে মালা কেহ ঝরে পবনে।।

আকাশের আঁখি ভরি’ কে জানে কেমন করি’
শিশির পড়ে গো ঝরি,’ ঝরে বারি শাওনে।
নিশীথে পাপিয়া পাখি এমনই তো ওঠে ডাকি’,
তেমনই ঝুরিছে আঁখি বুঝি বা অকারণে।।

কে শুধায়, আঁধার চরে চখা কেন কেঁদে মরে,
এমনই চাতক-তরে মেঘ ঝুরে-গগনে।।

কারে মন দিলি কবি, এ যে রে পাষাণ-ছবি,
এ শুধু রূপের রবি নিশীথের স্বপনে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঘোর তিমির ছাইল
ঘোর তিমির ছাইল

ঘোর তিমির ছাইল

  • Sub Title: রবি শশী গ্রহ তারা
কেমনে হইব পার
কেমনে হইব পার

কেমনে হইব পার

  • Sub Title: হে প্রিয় তোমার আমার মাঝে এ
এই শিকল পরা ছল
এই শিকল পরা ছল

এই শিকল পরা ছল

  • Sub Title: এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন