“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নন্দন বন হতে কে গো ডাক মোরে
নন্দন বন হতে কে গো ডাক মোরে
  • Sub Title: ক্ষণে ক্ষণে ঘুম-হারা পাখী কেঁদে ওঠে করুন-গীতে

নন্দন বন হতে কে গো ডাক মোরে আজো-নিশীথে,
ক্ষণে ক্ষণে ঘুম-হারা পাখী কেঁদে ওঠে করুন-গীতে।।
ভেঙে যায় ঘুম চেয়ে থাকি,

চাহে চাঁদ ছল ছল আখিঁ,
ঝরা চম্পার ফুল যেন কে
ফেলে চলে যায় চকিতে।।

সহিতে না তিলেক বিরহ ছিলে যবে জীবনের সাথী
বলে যাও, আজ কোন অমরায় কেমনে কাটাও দিবারাতি।

জীবনে ভুলিলে তুমি যারে
(তারে) ভুলে যাও মরনের ওপারে,
আঁধার ভুবনে মোরে একাকী
দাও মোরে দাও ঝুরিতে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন